বাৎসরিক অভিভাবক সম্মেলন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ!
20 - Dec - 2025 | TO | 20 - Dec - 2025 , 12 AM
বাৎসরিক অভিভাবক সম্মেলন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ! আজকের এই আয়োজন ছিল আমাদের সন্তানদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সম্মানিত অভিভাবকদের উপস্থিতি, আন্তরিক সহযোগিতা এবং গঠনমূলক মতামত পুরো অনুষ্ঠানকে করেছে আরও প্রাণবন্ত ও সফল। “وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا” অর্থ: “হে আমার প্রভু! আমাকে জ্ঞান বৃদ্ধিতে আরও বাড়িয়ে দাও।” এই দোয়াটিই আমাদের পথচলার মূল প্রেরণা। আলোচনার মৌলিক কিছু বিষয়ঃ আজকের আলোচনায় আমরা আপনাদের সন্তানের (আমাদের শিক্ষার্থীদের) চরিত্রগঠন, সহীহ কুরআন-তিলাওয়াত এবং নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ নিয়ে আলোচনা করেছি। অভিভাবক ও শিক্ষকের সমন্বিত প্রচেষ্টাই একটি শিক্ষার্থীর সফলতার মূল চাবিকাঠি , এ সত্য আবারও প্রমাণিত হলো আমাদের আজকের সম্মেলনে। যা আপনারাও উপলব্ধি করতে পেরেছেন আমাদের শিক্ষার্থীদের উপস্থাপনা দেখে। আমরা আশাবাদী আমাদের শিক্ষার্থীরা আরো অনেক দূর এগিয়ে যাবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায়। ইংলিশ স্পোকেন ও ভোকাবুলারি প্রতিযোগিতায় (যা কয়েকটি প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত হয়েছে) বিজয়ী স্টুডেন্টদেরকে মাদরাসাতুল আনসার আল-আরাবিয়্যাহ এর পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আপনাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল অনুপ্রেরণাদায়ক ও দায়িত্বশীল ভবিষ্যৎ গঠনের প্রতিশ্রুতিময়। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং সন্তানদের দীনি ও দুনিয়াবি শিক্ষায় সুন্নাহর পথে এগিয়ে যাওয়ার তাওফীক দান করুন। আমীন ইয়া রব! যারা অনুষ্ঠানে আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করতে পারেন নি, আপনারা চাইলে আমাদের ইনবক্সে আপনাদের মতামতগুলো জানাতে পারেন।